বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।জানা যায়, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই।রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ।জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষ স্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান এ অনুষ্ঠানে অংশ নেবেন।প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার রাতে।