তীব্র গ্যাস সংকটের শঙ্কাস্বাস্থ্য সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবে সরকারবিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনা
No icon

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার দেশটিতে তিন দিনের সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজারবাইজানের বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন হবে আগামী ১১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত। এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। আজ সোমবার আজারবাইজানের উদ্দেশে রওনা হ‌ওয়ার কথা রয়েছে তার।

তিন দিনের সফরে ১১-১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন ড. ইউনূস।