তীব্র গ্যাস সংকটের শঙ্কাস্বাস্থ্য সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবে সরকারবিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনা
No icon

মঙ্গলবার প্রকাশ হবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’

ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ করা হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা জনআকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেওয়া হবে।শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।জানা গেছে, শহীদ মিনারে সব দলমতের মানুষকে যেতে বলা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক শপথ নেবেন। এ ছাড়া সেখানে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে।জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে।