→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

একুশে টেলিভিশনের ভবনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। শনিবার রাত ৮টার পর এ আগুন লাগে। ভবনটিতে একুশে টেলিভিশনের (ইটিভি) কার্যালয় রয়েছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান সংবাদমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় থাকা ক্যাফেতে আগুন লাগার সংবাদ পেয়েছেন তারা। বর্তমানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।