→ ঢাকায় আজ কেমন থাকবে আবহাওয়া?→ ইরানে আজই নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র→ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী→ শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি→ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
No icon

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আজ যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন।