তীব্র গ্যাস সংকটের শঙ্কাস্বাস্থ্য সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করবে সরকারবিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনা
No icon

প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে পে কমিশনের সঙ্গে ৮ সংগঠনের বৈঠক আজ

প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আটটি সংগঠনের সঙ্গে আজ (সোমবার) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)-২০২৫। জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের ৪র্থ তলার ৩০৪ নম্বর কক্ষে আলাদাভাবে নির্ধারিত সময়ে এই মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।