বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীজামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত: ইরনাইরানে হামলা শুরু করেছে ইসরায়েলছুটির দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
No icon

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ও দেশের আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনার জন্য বিএনপি, জামায়াত ও এনসিপিকে শনিবার (১৩ ডিসেম্বর) যমুনায় ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।আজ সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।এছাড়াও এদিন বেলা ১২টার দিকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা আরেকটি বৈঠক করবেন বলেও জানা গেছে।এদিকে, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের যমুনায় ডাকা হয়। এবং তাদের সাথে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।এর আগে শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।