ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশখুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীতাপমাত্রা নিয়ে নতুন তথ্যস্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা নতুন সরকারের চ্যালেঞ্জ
No icon

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা নতুন সরকারের চ্যালেঞ্জ

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা পেয়ে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসেছে বিএনপি। এ সরকারের আমলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবার প্রথম ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হবে। সড়ক, রেল ও নৌপথ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভা হয়েছে একাধিকবার। ইতোমধ্যে বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শেষ হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এদিন বিক্রি হয়েছে ১৯ মার্চের টিকিট।বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া দুজন প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব এবং মো. রাজিব আহসানকে নৌপরিবহন ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। এ ছাড়া বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথাও জানিয়েছেন।

এসব বিষয়ে ঈদ সামনে রেখে অনুষ্ঠিত সভায় ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, একটি স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে এই প্রত্যাশা আমরা রাখছি। মানুষ একটা স্বস্তির ঈদযাত্রা, নিরাপদ ঈদযাত্রা পেতে যাচ্ছে বলে আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার, ২ থেকে ৩ দিনের মধ্যে দেড় কোটির মতো লোক ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ।ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছে লাখো মানুষ। প্রতিবছরের মতো এবারও সবচেয়ে বড় চাপ পড়বে মহাসড়কে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়ক ঘিরে সংশ্লিষ্টদের উদ্বেগ বেশি। ছুটি কম হলে বা শিল্পকারখানায় ধাপে ধাপে ছুটি কার্যকর না হলে একসঙ্গে মানুষের ঢল নামবে সড়কে। তখনই তৈরি হতে পারে বড় ধরনের যানজট। রাজধানী থেকে বের হওয়ার পথে গাবতলী, বাইপাইল, চন্দ্রা, কাঞ্চন ব্রিজ, সায়েদাবাদ, উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। তবে সরকারি দপ্তরগুলোর ঈদের প্রস্তুতিমূলক অভ্যন্তরীণ বৈঠকে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।