পে স্কেলের গেজেট নিয়ে সুখবর, সেপ্টেম্বরেই নতুন বেতনসাম্য ও দ্রোহের কবি নজরুলের মৃত্যুবার্ষিকী আজঢাকায় আজও বজ্র-বৃষ্টির সম্ভাবনা নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জনসংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
No icon

নতুন পে স্কেলের জন্য বাজেটে কত বরাদ্দ হচ্ছে?

নতুন বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য আসন্ন অর্থবছরের (২০২৬-২৭) বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে।বর্ধিত বেতন কাঠামোর জন্য বাড়তি ব্যয় অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শীঘ্রই খসড়াটি চূড়ান্ত করা হবে। ডেইলি স্টারের এক প্রতিবেদেনে এ তথ্য উঠে এসেছে।বেতন কাঠামো বাস্তবায়নের জন্য দুটি বিকল্প বিবেচনাধীন রয়েছে : একটি হলো তিন বছর মেয়াদী পরিকল্পনা এবং অন্যটি হলো দুটি অর্থবছরে কয়েকটি পর্যায়ে এই বেতন কাঠামো বাস্তবায়ন করা।

প্রথম বিকল্প অনুযায়ী, সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে এবং বাকি অংশ তার পরের বছরে বৃদ্ধি করা হবে; বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে দুই ধাপে প্রদান করা হবে।বেতন কমিশনের সুপারিশগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে, যার মধ্যে ৮০ হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য লাগবে। বাকি অর্থ পেনশনভোগী এবং এমপিও-তালিকাভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে।এ বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতার জন্য ৮৪,১১৪ কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য ৩৫,৬৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।