ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবারও ঢাকা ছাড়ছে মানুষ। আজ সকালে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে মানুষের ভিড় দেখা গেছে।ঈদের আগে কর্মব্যস্ততা বা ছুটির সীমাবদ্ধতার কারণে যারা গ্রামের বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই এখন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছেন।রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। তাদের ভাষ্যমতে, সড়কে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তিতে ও তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ মিলছে। আবার কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। ফলে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বাইরে যাওয়া মানুষের যাত্রা অব্যাহত রয়েছে।