ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার একদিনের সফরে সড়কপথে বরিশাল যাচ্ছেন। এ সফরে তিনি বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।কাল রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পর বরিশালে প্রথম সফর।