ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ অধিকার দিয়ে প্রস্তাবিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আইনের খসড়াটি মন্ত্রিপরিষদে তোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, The Armed Police Battalions Ordinance, 1979-এর অধীনে গঠিত Armed Police কে অধিক জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ -এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো- (ক) বিদ্যমান The Armed Police Battalions Ordinance, 1979 রহিতপূর্বক এ অধ্যাদেশের অধীনে কৃত কার্যক্রমের হেফাজতের বিধান রেখে বাংলায় আইনটি যুগোপযোগী করা হয়েছে; (খ) পুলিশ বাহিনীর অধীন এ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে; (গ) এ ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ এবং মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব প্রদান করা হয়েছে; (ঘ) ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন-সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদানের প্রস্তাব করা হয়েছে; (ঙ) এ আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন ও বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ -এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।