যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৫ দেশের জাহাজভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফযুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহুপুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীরমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু
No icon

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত ও ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি ৯ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে।