যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৫ দেশের জাহাজভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফযুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহুপুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীরমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু
No icon

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান বিষয়টি নিশ্চিত করে। কুয়াকাটা থেকে নাজিরপুর অভিমুখী প্রাইভেটকারটি বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।