অভিনেতা জাহের আলভী কারাগারেশ্রীপুরে ৬৮০ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দাপুটে জয়দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা
No icon

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১০ জন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।