প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

রাজধানীতে আজ যে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে ডিএমটিসিএল

আজ রবিবার গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোলচত্বর) মেট্রো স্টেশন এলাকায় ২৬ জানুয়ারি (রবিবার) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলছে।এতে আরও বলা হয়, এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।