প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

মিরপুরে ঝুটের গুদামে আগুন

রাজধানী ঢাকার মিরপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।