প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি। 

নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাবো। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করবো। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।