ঢাকায় বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কাঅবিশ্বাস্য নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনাহরমুজ নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্রগাজার ৯০ শতাংশ এলাকা বিধ্বস্ত, ইসরায়েলের দখলে ৮০ শতাংশকিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত
No icon

১ ঘণ্টা পর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের পাশে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।এর আগে রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।তিনি আরও বলেন, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রাত ১০টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা দোলন বলেন, ওই ভবনের ১৭ তলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।