ঢাকায় বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কাঅবিশ্বাস্য নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনাহরমুজ নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্রগাজার ৯০ শতাংশ এলাকা বিধ্বস্ত, ইসরায়েলের দখলে ৮০ শতাংশকিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত
No icon

ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।