নেপালের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে বাংলাদেশশৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, অব্যাহত থাকতে পারে এক সপ্তাহউত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তিআনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
No icon

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন বলেন, বাসটিতে কারা আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।