ঢাকায় বৃষ্টির আভাস, বজ্রপাতের শঙ্কাঅবিশ্বাস্য নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনাহরমুজ নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্রগাজার ৯০ শতাংশ এলাকা বিধ্বস্ত, ইসরায়েলের দখলে ৮০ শতাংশকিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত
No icon

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমীন বলেন, বাসটিতে কারা আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।