প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সোমবার রাতে লাগা আগুন তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। অন্যদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, রাত ১০টা ২৮ মিনিটে কাঠপট্টিতে ইংরেজি অক্ষর এল আকৃতির একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে একে একে ১০টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ভবনের দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি প্রতিষ্ঠানের ডায়াপারের গুদাম রয়েছে। আর আশেপাশে সব কাঠের দোকান।স্থানীয় সূত্র জানায়, ডায়াপার দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তৃতীয় তলায় লাগা আগুন ওপরের তলাগুলোতেও পৌঁছে যায়। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করেন।