→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

ঈদ ব্যবস্থাপনায় সরকারের গণমুখী উদ্যোগে জনগণের আস্থার প্রতিফলন : মাহদী আমিন

দীর্ঘ ১৬ বছরের জবাবদিহিহীন শাসনের ফলে সৃষ্ট প্রাতিষ্ঠানিক সংকট অল্প সময়ে দূর করা সম্ভব না হলেও এবারের ঈদে রাষ্ট্রের আন্তরিকতা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা দৃশ্যমান হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন।