→ দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা→ মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান→ রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে অধ্যাদেশ সংশোধনের অনুমোদন→ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন→ বরিশালে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
No icon

মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টি ঝরবে কি?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও আভাস দিয়েছে সংস্থাটি।মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।