→ রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত→ সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী→ পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা→ টানা বৃষ্টিতে সাত জেলায় ফসলের ব্যাপক ক্ষতি→ রাজধানীতে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
No icon

‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে ১০ প্রতিষ্ঠানে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

বরগুনার বামনা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও একটি স্কুলসহ ১০টিরও বেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। কাগজে প্রিন্ট করা ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা নোটিশ আটকিয়ে শিকল পেঁচিয়ে এসব প্রতিষ্ঠানের ফটক তালাবদ্ধ করা হয়।