যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহুপুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীরমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরুপহেলা বৈশাখ আজচট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু
No icon

গার্মেন্টস শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল

 ০৬/০৩/২৬ ইং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী দক্ষিণ, যাত্রাবাড়ী অঞ্চলের আওতাধীন লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গার্মেন্টস শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক, মোঃ সোহেল রানা মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জুবায়ের আল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী অঞ্চলের সহ-সভাপতি মোঃ মোতালেব মুন্সি সৌরভ , আঃ রহমান, আতাউর রহমান, লোকাল গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ জুলহাস, সাইনবোর্ড আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ওসমান গনি, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু দাউদ,নজরুল ইসলাম সহ প্রমুখ।