প্রার্থী ঠিক করে মাঠে জামায়াত, সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিসেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমানবিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্তনিউ ইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহতদেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
No icon

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার ৪৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৭ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ হাজার ৪৮৯ জনের মধ্যে ১০ হাজার ৮২৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ৬৩৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ৩ হাজার ২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৬ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়ামেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের।সৌদি থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় ৫৭ জনকে এবং অবৈধদের পরিবহন ও আশ্রয়ের জন্য আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।