জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
No icon

কানাডার ফেডারেল নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নুরুল্লাহ তরুন

কানাডায় আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৫তম ফেডারেল নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. এ এস এম নুরুল্লাহ তরুন। টরোন্টোর স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টির মনোনয়নে নির্বাচনে লড়বেন তিনি। 

এবারের নির্বাচনে ডা. তরুনই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি চিকিৎসক ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।