জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
No icon

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান : খাজা মুহাম্মদ আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয়পক্ষই আন্তরিকভাবে কাজ করছে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও বাড়ানোর প্রত্যাশা করছি। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান।

বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ও তার স্ত্রী রওশন নাহিদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।