এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধাওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা১৩ জেলার জন্য দুঃসংবাদগাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে গুপ্তহত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীরবিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
No icon

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জন নিহত

ভারতের উত্তরকাশীর গঙ্গনানি এলাকার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের গঙ্গনানি এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ, এসডিআরএফ, অগ্নিনির্বাপণ, চিকিৎসা ও বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।