এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধাওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা১৩ জেলার জন্য দুঃসংবাদগাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে গুপ্তহত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীরবিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
No icon

জ্যামাইকায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সতর্কতা

ক্যারিবিয়ান দেশ জ্যামাইকায় স্মরণকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘মেলিসা’র সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের তুলনামূলক উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টি এরই মধ্যে শক্তি সঞ্চায়ের সর্বোচ্চ স্তরে (ক্যাটাগরি-৫) পৌঁছেছে। এর প্রভাবে এরই মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন নিহতের খবর পাওয়া গেছে। জ্যামাইকার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।