এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধাওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা১৩ জেলার জন্য দুঃসংবাদগাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে গুপ্তহত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীরবিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
No icon

পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ইরানের রাজনৈতিক আকাশে এখন পালাবদলের সুর। দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন নিয়ে তেহরানে চলছে তীব্র জল্পনা-কল্পনা। মঙ্গলবার ইরানের প্রভাবশালী আলেমদের পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এক রুদ্ধদ্বার বৈঠকে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা করার বিষয়টি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে। সংশ্লিষ্ট তিন ইরানি কর্মকর্তার বরাতে জানা গেছে, বুধবার সকালেই তার নাম ঘোষণা করা হতে পারে। যদিও নিরাপত্তা ঝুঁকি—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় কিছু আলেম আপত্তিও তুলেছেন।