প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজঅবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে তোফায়েল আহমেদের গ্রেফতারি পরোয়ানা জারিসংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুনবিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবেজাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
No icon

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগির শেষ হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমেছে।ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮.০৫ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের তেলের দামও ৯৪ ডলারের নিচে নেমে গেছে।গত মার্চে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছিল।সম্প্রতি দাম ১০০ ডলারের নিচে নামলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরে অবস্থান কর।এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হতে পারে।এই সম্ভাবনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি।প্রসঙ্গত, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।