ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়াহ শহরে একটি ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ভোরবেলা হানিন শহরে বিমান হামলা চালিয়েছে।

সেখানকার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করেছে। এর আগে নাকোরা শহরে ইসরায়েলি হামলা চালানো হয়। সেখানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া খিয়াম শহরে বিমান হামলা ও বন্দুক হামলা চালানো হয়। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যবাহী যানকে লক্ষ্য করে হিজবুল্লাহর এফপিভি ড্রোন হামলা ছুড়েছে। হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে সিলওয়াদ গ্রামে দুই যোদ্ধার হামলায় সেনারা আহত হয়েছেন। তারা জানিয়েছে, একজন যোদ্ধা নিহত এবং অন্যজন গ্রেপ্তার হয়েছে, আর আহত সেনাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।