প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজঅবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে তোফায়েল আহমেদের গ্রেফতারি পরোয়ানা জারিসংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুনবিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবেজাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
No icon

চট্টগ্রামে টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

চার-ছক্কা আর উইকেট পড়ার দৃশ্য দেখতে টিকিট কেটেছিলেন দর্শকরা। কিন্তু মাঠ এসে দেখলেন বেরসিক বৃষ্টির খেলা। বৃষ্টি এতটাই হয়েছে যে মাঠে গড়ায়নি একটি বলও।

চট্টগ্রামে খেলা দেখতে এসে তাই আশাভঙ্গ হলো দর্শকদের। সঙ্গে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। ব্যাট-বলের লড়াই দেখতে না পারার আফসোস থাকলেও, পকেট ফাঁকা হওয়ার শঙ্কা থাকছে না। কেননা খেলা না হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল।