ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডনতুন ৩ উপজেলা ও একটি থানা অনুমোদনআলোচনা নিয়ে বিপরীত তথ্য যুক্তরাষ্ট্র-ইরানেরসংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসজার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
No icon

ভারতের মণিপুরে বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের মণিপুরে বিশেষ অভিযান চালিয়ে থানা এবং ফাঁড়ি থেকে লুঠ হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে লামসাং থানার লামডেং এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলাকালীন পুলিশ লাইন্স থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুঠ হয়। পরবর্তীতে একটি বিশেষ অভিযানে একে (AK) সিরিজের ২৭টি রাইফেলসহ মোট ৬৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মণিপুর পুলিশের দাবি, ধৃত জঙ্গিরা নিষিদ্ধ সংগঠন 'ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' (UNLF)-এর সদস্য।