ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডনতুন ৩ উপজেলা ও একটি থানা অনুমোদনআলোচনা নিয়ে বিপরীত তথ্য যুক্তরাষ্ট্র-ইরানেরসংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসজার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
No icon

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় এক ব্যক্তি গুলি ছুড়লে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসেন সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।