প্রশাসনে বড় রদবদলদুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ হতে পারে বজ্রবৃষ্টিনিত্যপণ্যের দাম কমবে এই বাজেটের ফলে: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী
No icon

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এসব ঘাঁটির উদ্দেশে তেহরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করে। একইসঙ্গে ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। আর সপ্তম ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

মার্কিন বাহিনী আরো জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তা সঠিক নয় বলেও জানিয়েছে সেন্টকম।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার উদ্যোগ এখনো কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

একইসঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ। তাদের লক্ষ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো।