ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাবে না ইসরায়েল

দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই দুর্গকে ইসরায়েলের উত্তর সীমান্তের নিরাপত্তা অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করেছেন তিনি। এক বিবৃতিতে কাটজ বলেন, ‘ইসরাইলের বিউফোর্ট (শাকিফ) দুর্গ থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এটি লেবাননে আমাদের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ।’ 

তিনি আরো বলেন, ‘পাহাড়চূড়ায় অবস্থিত এই কৌশলগত অবস্থান উত্তর ইসরাইলের বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উত্তর ফ্রন্টে মোতায়েন ইসরাইলি বাহিনীর প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

এদিকে, দেশের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে সেনাবাহিনী ‘যতদিন প্রয়োজন ততদিন’ অবস্থান করবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।  

রোববার (২১ জুন) তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের প্রিয় বাসিন্দা এবং ইসরাইলের সব নাগরিকের নিরাপত্তার জন্য আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন ততদিন থাকব। এই প্রতিশ্রুতি থেকে আমাদের কিছুই সরাতে পারবে না।’