ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.১ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাজধানী কারাকাসের কাছে প্রথমে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।এ ভূমিকম্পের তীব্র কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মন্টালবান এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।এদিকে ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে; এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

 ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন।ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের উপকূলীয় এলাকায় সুনামির ঝুঁকি দেখা দেওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পুয়ের্তো রিকো ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সেখানেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।