ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

ইরানের ৮০ স্থাপনায় মার্কিন হামলা, উত্তপ্ত হরমুজ

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার ‘মূল্য চুকাতেই এই অভিযান শুরু হয়েছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক অঞ্চলে এই মার্কিন হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন । তেহরান এর জবাবে চূড়ান্ত পদক্ষেপ নেবে বলে তিনি সতর্ক করেছেন।