ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় বিমানঘাঁটির একাধিক তেল ও অস্ত্র সংরক্ষণাগারে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জর্ডান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ইরানি বাহিনী জানিয়েছে, এটি তাদের পাল্টা হামলার প্রথম ধাপ। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এর আগে হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজ আটক করার অভিযান চালায় আইআরজিসি নৌবাহিনী। ইরানের দাবি, জাহাজ দুটি তাদের অনুমোদিত পথ অমান্য করে চলছিল এবং নিজেদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে আন্তর্জাতিক নৌ চলাচলে ঝুঁকি তৈরি করেছিল।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই দুটি জাহাজ আটক করার পরই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা শুরু করে। এর জবাব হিসেবেই জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব ফেলছে।