ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন ইসমায়েল এলফাত

আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচের কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ইসমায়েল এলফাত।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচে যুক্তরাষ্ট্রের এলফাতের সাথে সহকারী রেফারি হিসেবে থাকছেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।

চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং দানিয়েলে বিনদোনি।এবারের আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচে প্রধান রেফারি ছিলেন বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি।

২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল ছাড়াও অনেক বড় বড় ম্যাচে রেফারির দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। এমএলএসে দু’বার বর্ষসেরা রেফারিরর পুরস্কার জিতেন এলফাত।

.২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা করে নেন এলফাত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার। ঐ আসরে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন তিনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিদের দায়িত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া ম্যাচে রেফারি নিয়ে অভিযোগ তুলে মিশর। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল সুইজারল্যান্ডও।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা:

রেফারি: ইসমায়েল এলফাত (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-১: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-২: কাইল অ্যাটকিনস (যুক্তরাষ্ট্র)

চতুর্থ রেফারি: মাউরিজিও মারিয়ানি (ইতালি)

রিজার্ভ সহকারী রেফারি: দানিয়েলে বিনদোনি (ইতালি)