ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার বানাচ্ছে ইরান

হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করছে ইরান বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বৈশ্বিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশকেও আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২০ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) ফিলিপাইনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইরানের অন্তত কিছু ব্যক্তি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে বিশ্বের ওপর চাপ প্রয়োগের উপায় হিসেবে ব্যবহার করতে চায়।

তিনি আরও বলেন, এই কৌশলগত নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। তবে এই দায়িত্ব শুধু ওয়াশিংটনের নয়। অন্যান্য দেশকেও অর্থায়ন, সামরিক সক্ষমতা কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের মাধ্যমে আন্তর্জাতিক নৌ নিরাপত্তায় অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী। তবে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি তেহরানের জন্য অনুকূল হবে না বলেও সতর্ক করেন তিনি। তাঁর দাবি, ইরানের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইরাকে শনিবার ঘটে যাওয়া ঘটনায় এক মার্কিন সেনার মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা ছিল। ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় ওই সেনাসদস্য নিহত হন।

রুবিও আরও দাবি করেন, শুক্রবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর একটি জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে বলেও দাবি করেন মার্কো রুবিও। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি