ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

আর্জেন্টিনাকে পাঠানো ব্যক্তিগত যে চিঠি ফাঁস হয়ে তোপের মুখে ফিফা সভাপতি

বিশ্বকাপের থ্রিলার ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে মাঠের সেই হার বা ট্রফি জয়ের চেয়েও এখন আলোচনার তুঙ্গে অন্য একটি বিষয়—ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর 'ফাঁস হওয়া' একটি চিঠি! মাঠের তীব্র হাতাহাতি, শৃঙ্খলাভঙ্গ এবং বিতর্কিত রাজনৈতিক ব্যানার নিয়ে ব্যাপক সমালোচনার পরও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) চিঠি দিয়ে ভাসিয়েছেন ভূয়সী প্রশংসায়।


বিশ্বকাপে সেরা তিনে থাকা দেশগুলোকে ফিফা প্রধানের চিঠি পাঠানো একটি নিয়মিত নিয়ম। সেই ধারাবাহিকতায় এএফএ সভাপতি ক্লাউডিও তাপিয়ার কাছে এই বিশেষ বার্তাটি পাঠান ইনফান্তিনো। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিতর্কিত আচরণের পর চিঠিতে তাদের "পেশাদারিত্ব" ও "শৃঙ্খলার" প্রশংসা করায় ক্রীড়াবিশ্বে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।


চিঠিতে যা লিখেছেন ইনফান্তিনো

ফাঁস হওয়া সেই চিঠিতে ফিফা সভাপতি আর্জেন্টিনা দলের মেধা ও কঠোর পরিশ্রমের তারিফ করে লেখেন, "১৯ জুলাই ২০২৬-এর রোমাঞ্চকর ফাইনালে রৌপ্যপদক জয় করা আর্জেন্টাইন ফুটবলের জন্য একটি বিশাল অর্জন। ফুটবলের এই অবিস্মরণীয় উৎসবে আলবিসেলেস্তেদের অসাধারণ পারফরম্যান্স বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তকে মুগ্ধ করেছে। এই সাফল্য খেলোয়াড়দের একাগ্রতা, পেশাদারিত্ব এবং ফুটবলের প্রতি ভালোবাসারই ফসল।"

ইনফান্তিনো যখন আলবিসেলেস্তেদের 'পেশাদারিত্বের' প্রশংসা করছিলেন, তার ঠিক উল্টো চিত্র দেখা গেছে মাঠে:

স্পেনের কাছে হারার পরপরই মাঠে দু'দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগ উঠেছে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে। এ ঘটনায় পারেদেস ছাড়াও নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক তদন্ত শুরু করেছে।
ডাচ বা স্প্যানিশদের উদযাপনের সময় ঐতিহ্যবাহী 'গার্ড অব অনার' না দিয়ে উল্টো পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবলারদের।

এছাড়া, সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা "লাস মালভিনাস সন আর্জেন্টিনাস" (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা একটি বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সরকার।


যেখানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের অসদাচরণের জন্য ফিফা নিজেই তদন্ত শুরু করেছে, সেখানে ফিফা সভাপতির মুখে দলটির "পেশাদারিত্বে"র প্রশংসা চোখ কপালে তুলেছে অনেকেরই। সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে এখন তুমুল তর্ক-বিতর্ক চলছে।

.উল্লেখ্য, এবারের বিশ্বকাপের ফাইনালে স্পেন চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা রানার্স-আপ এবং রোমাঞ্চকর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থান অধিকার করেছে।