ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চল। ধসে পড়া ভবনের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকারীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এবং তাদের জীবিত উদ্ধারে প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উদ্ধার অভিযানে সরকারের সব ধরনের সক্ষমতা ও প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূলসংলগ্ন সাগরের প্রায় ১০ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা ভূপৃষ্ঠে ব্যাপকভাবে অনুভূত হয়। এতে কুমামোতো জেলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়ে এবং সড়ক ও অবকাঠামোরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।