ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেয়া উচিত: অভিজিৎ দীপকে

‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদ ছেড়ে দিয়ে পুরোপুরি ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভারতের লোকসভায় সদ্য পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল প্রসঙ্গে, সম্প্রতি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশে দেওয়া বার্তার সমালোচনা করে তিনি এ কথা বলেন।

অভিজিৎ অভিযোগ করে বলেন, প্রশ্নফাঁস মামলার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফাস্ট-ট্র্যাক কোর্টের প্রথম শুনানিতেই সিবিআই আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই বাস্তবায়নকারীরা সৎ না হলে এসব আইনের কোনো অর্থ নেই।

গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির পদযাত্রার জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয় এবং মামলা দেওয়া হয়। পরবর্তীতে এফআইআর প্রত্যাহারের সরকারি আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও, সিজেপির অভিযোগ— সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রেখেছে।

অভিজিৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে আরও বৃহৎ আন্দোলন হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রতিটি শিক্ষার্থীর পরিবারে অন্তত চারটি করে ভোট রয়েছে, তাই আঘাতের বদলা শিক্ষার্থীরা ব্যালটেই দেবে। এছাড়া বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত জেন-জিকে প্রজন্মকে কটাক্ষ করলেও, কঙ্গনাকে ‘পার্ট-টাইম’ রাজনীতিক আখ্যা দিয়ে তার মন্তব্যের জবাব দেওয়া নিষ্প্রয়োজন বলে এড়িয়ে যান দীপক।

সূত্র: হিন্দুস্তান টাইমস।