ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ১৯ লাশ

লিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ নামে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। চার দিন ধরে তল্লাশি চালিয়ে শনিবার (৮ আগস্ট) লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান তদারককারী মোহাম্মদ আবু দান জানান, কারাম ভবনে চার দিনের তল্লাশি শেষে অভিযান শেষ হয়েছে। এরপর উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে নতুন করে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করবে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। ফলে উদ্ধারকারীরা সীমিত ও সাধারণ সরঞ্জাম দিয়ে অনেক ক্ষেত্রে হাতের সাহায্যে কংক্রিট ও ধ্বংসাবশেষ সরিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করছেন। এতে উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখনো ৮ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণে তাদের অবস্থান শনাক্ত ও লাশ উদ্ধার করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে চলতি সপ্তাহেই গাজা সিটির সাবরা এলাকায় ২০২৩ সালের হামলায় নিহত একই পরিবারের ১১২ জনের লাশ দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দাফন করা হয়।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে জানানো হয়েছে। আহত হয়েছেন আরও এক লাখ ৭৪ হাজারের বেশি মানুষ। বিপুল সংখ্যক ভবন ধ্বংস হওয়ায় যুদ্ধ শেষ হওয়ার পরও ধ্বংসস্তূপ সরানো ও নিখোঁজদের লাশ উদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সূত্র: আলজাজিরা, আনাদোলু ও রয়টার্স।