এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রীইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জন
No icon

বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতি এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে: রুবিও

বিশ্বজুড়ে ব্যাপক ভূরাজনৈতিক পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক জটিল সমস্যাগুলোর কোনো সহজ বা নিখুঁত সমাধান নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

রুবিও বলেন, আমি মনে করি বিশ্ব বর্তমানে অর্থনীতি ও ভূরাজনীতি—উভয় ক্ষেত্রেই এক রূপান্তর বা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে চলতে থাকা এসব সমস্যার অধিকাংশেরই কোনো সহজ কিংবা একদম নিখুঁত উত্তর বা সমাধান নেই।

তার মতে, বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রায়শই একজন নীতি নির্ধারককে ‘নিখুঁত কোনো সিদ্ধান্ত ও ভুল সিদ্ধান্তের’ মধ্য থেকে বেছে নিতে হয় না, বরং ‘কম পছন্দের বা ত্রুটিযুক্ত দুটি উপায়ের’ মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হয়। এই বিষয়টি মাথায় রেখে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য থাকে-কোন উপায়টি বেছে নিলে দেশের স্বার্থের সবচেয়ে কম ক্ষতি হবে, তা নির্ধারণ করা।

সূত্র: তাস